ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেট কারের তিন আরোহী নিহত

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এবারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের।


এ দিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এর আগে গেল ১৫ জুলাই গাজীপুরে একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।


এ দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

ads
ads
ads

Our Facebook Page

↑